insta logo
Loading ...
×

স্বয়ং সচিবের পরিদর্শন , নিতুড়িয়া–সাঁতুড়িতে সরকারি প্রকল্পে নজরদারি জোরদার

স্বয়ং সচিবের পরিদর্শন , নিতুড়িয়া–সাঁতুড়িতে সরকারি প্রকল্পে নজরদারি জোরদার

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি ও নিতুড়িয়া:

রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের একাধিক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার নিতুড়িয়া ও সাঁতুড়ি ব্লকে পরিদর্শনে এলেন দফতরের সচিব সঞ্জয় বনসল। বিভিন্ন প্রকল্প এলাকার কাজ ঘুরে দেখেন তিনি। কথা বলেন স্থানীয় বাসিন্দা ও উপভোক্তাদের সঙ্গে।

এদিন দুই ব্লকের প্রশাসনিক আধিকারিকদের নিয়েও বৈঠক করেন সচিব। উপস্থিত ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুদীপ পাল, পুরুলিয়া সদর মহকুমাশাসক উৎপলকুমার ঘোষ, রঘুনাথপুর মহকুমাশাসক বিবেক পঙ্কজ এবং দুই ব্লকের বিডিও।

নিতুড়িয়া ব্লকে বাংলার বাড়ি (গ্রামীণ), আমাদের পাড়া আমাদের সমাধান, পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করেন সঞ্জয়বাবু। সাঁতুড়ি ব্লকে মারবেদিয়া হাইস্কুল হোস্টেল, রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় এবং মারবেদিয়া জুনিয়র বেসিক স্কুল ঘুরে দেখেন তিনি।

নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র ও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও পরিদর্শন করেন সচিব। ঘরে ঘরে পানীয় জলের সংযোগ সংক্রান্ত বিষয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।

আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে ওই এলাকায় ১২ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে যে ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে, সেই কাজও সরেজমিনে পরিদর্শন করেন সঞ্জয় বনসল।

Post Comment