insta logo
Loading ...
×

প্রকাশ্য সড়কে পুলিশকে মা*র, শ্রীঘরবাস ড্রাইভার ও খালাসির

প্রকাশ্য সড়কে পুলিশকে মা*র, শ্রীঘরবাস ড্রাইভার ও খালাসির

নিজস্ব প্রতিনিধি,টামনা:

ট্রাফিক সিগন্যাল সামলানোর কাজে কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধরের অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হল এক গাড়ির চালক ও তার সহযোগীকে। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে টামনা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হল পুরুলিয়ার শহরের ২২ নম্বর ওয়ার্ডের শেখ আলম ও ৮ নম্বর ওয়ার্ডের ডিগুডি পাড়ার বিট্টু খান। বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে ১৮ নম্বর জাতীয় সড়কের দুলমি আন্ডারপাসে ট্রাফিক ডিউটি করছিলেন কনস্টেবল ইরশাদ আনসারি। অভিযোগ ওই সময় একটি ট্রাক ট্রাফিক সিগন্যাল ভেঙে পুরুলিয়া শহরে প্রবেশ করার চেষ্টা করে। ওই সময় ট্রাকের চালককে কর্তব্যরত পুলিশ কর্মীরা জানান, ট্রাক নিয়ে শহরে ঢোকা যাবে না । তারপরেই ট্রাকের চালক সহযোগী সহ আরও কয়েকজনকে ডেকে পুলিশের উপর চড়াও হয়। প্রকাশ্যে পুলিশ কর্মীদের মারধরের অভিযোগ উঠে। পরে জখম পুলিশ কর্মী চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান। জখম ওই পুলিশ কর্মীর লিখিত অভিযোগের ভিত্তিতে টামনা থানার পুলিশ একটি মামলা রুজু করে দুজনকে গ্রেফতার করে।

Post Comment