insta logo
Loading ...
×

ঝালদায় তিন সদ্যোজাতকে মায়ের কাছে ফিরিয়ে দিল বন দফতর

ঝালদায় তিন সদ্যোজাতকে মায়ের কাছে ফিরিয়ে দিল বন দফতর

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

ধানের জমিতে থাকা তিনটি সদ্যজাত বন বিড়াল শাবককে নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দিল বন দফতর। পুরুলিয়া বন বিভাগের ঝালদা রেঞ্জের কলমা বিটের দিগারডি গ্রাম সংলগ্ন এলাকার ঘটনা।

জানা গিয়েছে, রবিবার সকালে গ্রাম সংলগ্ন একটি ধানের জমিতে তিনটি সদ্যোজাত বন্যপ্রাণ শাবককে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের কর্মীরা। কিন্তু তিনটি শাবক একেবারেই ছোট্ট থাকায় উদ্ধারে সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। কারণ তখনও তাদের চোখ বন্ধ ছিল। বয়স এক কিংবা দুদিন হবে। ফলে বন দফতর ওই স্থানেই বাচ্চাগুলিকে রাখার সিদ্ধান্ত নেয়। সেই কারনে ঘটনাস্থলে বসানো হয় একাধিক ট্র্যাপ ক্যামেরা। নির্দিষ্ট দূরত্বে নজরদারির জন্য মোতায়েন করা হয় বনকর্মীদের ।

সোমবার সকালে বন কর্মীরা দেখেন শাবকগুলি যেখানে রাখা হয়েছিল সেখানে নেই। এর পরেই বন দফতর ট্র্যাপ ক্যামেরা দেখে নিশ্চিত হয় যে মা তার তিনটি শাবককে মুখে করে তুলে অন্যত্র নিরাপদ স্থানে কোথায়ও নিয়ে গিয়েছে। সেই ছবি দেখার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন বনদফতরের কর্মীরা।

Post Comment