নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে জখম হল বছর তেরোর এক কিশোর। জখম কিশোরের বাড়ি আড়শা থানার কাঁটাডি এলাকায়। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের পুরুলিয়া রেল স্টেশনের অদূরে। বর্তমানে ওই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকালে আসানসোল-বরাভুম প্যাসেঞ্জার ট্রেনের দরজার সামনে বসে থাকা অবস্থায় ওই কিশোর পুরুলিয়া স্টেশনের অদূরে ট্রেন থেকে নিচে পড়ে যায়। সামনের মাঠে ফুটবল খেলার সময় কিছু যুবক দেখতে পেয়ে খবর দেন পুরুলিয়া জিআরপিকে। তারাই ওই কিশোরকে দ্রুত বাইকে চাপিয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন।
খবর পেয়ে পরে হাসপাতালে পৌঁছান পুরুলিয়া রেল স্টেশনমাস্টার চন্দ্র শেখর মাঝি।










Post Comment