insta logo
Loading ...
×

গোপাষ্টমী মেলা ঘিরে উৎসবমুখর গোশালা, বর্ণাঢ্য শোভাযাত্রায় উপচে পড়ল জনসমাগম

গোপাষ্টমী মেলা ঘিরে উৎসবমুখর গোশালা, বর্ণাঢ্য শোভাযাত্রায় উপচে পড়ল জনসমাগম

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

গোপাষ্টমীকে ঘিরে গোশালা এলাকাজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। প্রতি বছরের মতো এবারও গোশালা পরিচালন কমিটির উদ্যোগে দুদিনব্যাপী গোপাষ্টমী মেলার সূচনা হলো বুধবার। মেলার সূচনার আগে সকালেই গোশালা প্রাঙ্গণ থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। ব্যান্ড, ঢাক, শঙ্খধ্বনি ও লাল এবং হলুদ রঙের পতাকায় সাজানো এই শোভাযাত্রায় অংশ নেন পরিচালন কমিটির সদস্য, স্থানীয় বাসিন্দা ও বহু ভক্তবৃন্দ।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ থেকে দুদিনব্যাপী এই মেলায় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু ও মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা, এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনা। ভক্তদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদেরও ভিড়ে গোটা এলাকা উৎসবের আবহে ভরে উঠেছে।
গোশালার গোপাষ্টমী মেলা শুধু ধর্মীয় নয়, সামাজিক মিলনক্ষেত্র হিসেবেও বিশেষ পরিচিতি লাভ করেছে। স্থানীয়দের প্রত্যাশা— এবারের মেলাও প্রতি বছরের মতোই আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে সবার মাঝে।

Post Comment