নিজস্ব প্রতিনিধি,নিতুড়িয়া:
বনের জমি দখল করে বাড়ি তৈরির চেষ্টা, এমন অভিযোগে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কংসাবতী উত্তর বন বিভাগের রঘুনাথপুর রেঞ্জের নিতুড়িয়া বিটের মহেশ নদী এলাকায়। বন দফতরের তৎপরতায় গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই এলাকায় রাস্তার ধারে বন দফতরের মালিকানাধীন জমিতে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি বেআইনিভাবে দুটি বাড়ি তৈরির উদ্যোগ নেয়। ইতিমধ্যেই ওই জমিতে কংক্রিটের কাজ শুরু হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বনকর্মীরা শুক্রবার সকালেই ঘটনাস্থলে পৌঁছে দেখেন নির্মাণ প্রক্রিয়া প্রায় অর্ধেক শেষ। সঙ্গে সঙ্গে শ্রমিক লাগিয়ে পুরো কাঠামো ভেঙে ফেলা হয়।









Post Comment