নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত সোমবার দিনভর ছড়িয়ে পড়ে জেলার একাধিক ব্লকে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরাবাজারে—৩৮.৬ মিলিমিটার। তার কাছাকাছি রয়েছে বাঘমুণ্ডি, যেখানে বৃষ্টির পরিমাণ দাঁড়িয়েছে ৩৬.২ মিমিতে। জয়পুরে হয়েছে ৩১.২ মিলিমিটার, বলরামপুরে ৩০.১ এবং ঝালদায় ২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের মতে, একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত থাকায় সোমবার পুরুলিয়ায় গড়ে ২১.৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জেলাজুড়েই বৃষ্টির প্রভাব পড়লেও কিছু অংশে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল। মানবাজারে বৃষ্টি হয়েছে মাত্র ৮ মিলিমিটার। কাশীপুরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি।
বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.৪ ডিগ্রি।











Post Comment