নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
বেপরোয়া বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারের। ঘটনা বাঘমুন্ডি-বলরামপুর রাজ্য সড়কের বাঘমুন্ডি থানার গোবিন্দপুর এলাকায়। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম ইন্দ্রজিৎ কুমার (৩৩)।তার বাড়ি বাঘমুন্ডি থানার গোবিন্দপুর গ্রামে। তিনি বাঘমুন্ডি থানায় কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ার ও তার এক সহকর্মী রবিবার রাতে বাইক নিয়ে টহল দিচ্ছিল । সেই সময় গ্রামের রাস্তা ছেড়ে পাকা রাস্তায় ওঠার পরেই , বাঘমুন্ডি দিক থেকে আসা একটি বেপরোয়া বাইক তাদের সাজোরে ধাক্কা মারেন। তৎক্ষণাৎ রাস্তায় লুটিয়ে পড়েন ইন্দ্রজিৎ কুমার ও তার সহকর্মী। দ্রুত উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঝাড়খন্ডের জামশেদপুর নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। বেপরোয়া বাইক আরোহী পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ।











Post Comment