নিজস্ব প্রতিনিধি ,আড়শা:
এক ছোবলেই শেষ!
চিতি সাপের ছোবলে মৃত্যু হল এক মহিলার। পুরুলিয়া আড়শা থানার রাঙামাটি গ্রামের এই ঘটনায় শোক গ্রাস করেছে এলাকায়। পুলিশ জানিয়েছে,
মৃতার নাম অলকা মাহাতো (৩০)। সোমবার গভীর রাতে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় বিছানার মধ্যেই বিষধর সাপ কামড়ায় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
বিষধর সাপের কামড়ের পর অলকাদেবীকে প্রথমে দ্রুত নিয়ে যাওয়া হয় সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। তবে সমস্ত চেষ্টা সত্ত্বেও মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান ওই মহিলা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে অলকা মাহাতো ঘুমিয়ে পড়েছিলেন। তখনই বিছানার মধ্যে লুকিয়ে থাকা একটি চিতি সাপ তাকে কামড়ায়।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলেন, বর্ষার মরশুমে সাপের উপদ্রব বেড়ে যায়। তাই আরও সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে।











Post Comment