নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
জমিতে চাষের কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আহত সুমিত্রা কুম্ভকার নামে আরও এক মহিলা। মৃত মহিলার নাম সাধনা দাস(৬৫)। বাড়ি বরাবাজার থানার ডিগারডি গ্রামে।
জানা গিয়েছে, বুধবার বিকালে জমিতে কয়েক জন মহিলা ধান রোপণের কাজ করছিলেন। ধান রোপণের সময় মেঘ করে বৃষ্টি নামে । সাথে সাথে শুরু হয় বজ্রপাত। সেই সময় বজ্রপাতে আঘাত লেগে জমিতেই লুটিয়ে পড়েন দুই মহিলা। দ্রুত তাদেরকে নিয়ে আসা হয় বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাধনা দাসকে মৃত বলে ঘোষণা করেন। অপর মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ।











Post Comment