insta logo
Loading ...
×

কাশিপুরে যুবকের ঝুলন্ত দেহ

কাশিপুরে যুবকের ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিনিধি,কাশিপুর :

গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম প্রশান্ত সরেন (২৭)। বাড়ি কাশিপুর থানার মেহি গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, বুধবার সকালে গ্রামের একটি পলাশ গাছে ওই যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কল্লোলী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কাশিপুর থানার পুলিশ।

Post Comment