নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া -বরাকর রাজ্য সড়কের উপর মহুলা মোড়ের কাছে। মৃত মহিলার নাম বিউটি কর্মকার(৩২)। বাড়ি রেলশহর আদ্রাতে।
জানা গিয়েছে,ওই মহিলা পুরুলিয়া -বরাকর রাজ্য সড়কের উপর মহুলা মোড়ের কাছে এক রাইস মিল কাজ করতেন। কাজ শেষে বাড়ির উদ্দেশে বের হয়ে গাড়ি ধরার জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি চার চাকা গাড়ি তাকে ধাক্কা মারলে , রাস্তার উপর লুটিয়ে পড়েন। সাথেসাথে গাড়িটিও উল্টে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।











Post Comment