insta logo
Loading ...
×

হুচুকপাড়ায় ভেঙে পড়ল বাড়ি

হুচুকপাড়ায় ভেঙে পড়ল বাড়ি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পুরুলিয়া শহরের হুচুকপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ির একাংশ ভেঙে পড়ে বুধবার। অল্পের জন্য রক্ষা পান দু’জন মহিলা। এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক। তারপরেই বৃহস্পতিবার পৌরসভার তরফে সেই বাড়ি সম্পূর্ণ ভাবে ভেঙ্গে ফেলা হল। এদিন উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস। তিনি জানান, “বেশ কয়েক বছর ধরেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পৌরসভার পক্ষ থেকে আজ বাড়িটিকে ভেঙে ফেলা হয়েছে।”

Post Comment