insta logo
Loading ...
×

পুঞ্চায় গৃহস্থের রান্নাঘরে গোখরো, উদ্ধার করল বনদপ্তর

পুঞ্চায় গৃহস্থের রান্নাঘরে গোখরো, উদ্ধার করল বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

পুঞ্চা ব্লকের দামোদরপুর গ্রামে একটি বিষধর গোখরো সাপ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে গ্রামের এক গৃহস্থের রান্নাঘরে আচমকা দেখা যায় একটি বড়সড় গোখরো সাপ। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্য ও আশপাশের এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুঞ্চা বিটের বনদপ্তরের কর্মীরা।

দীর্ঘক্ষণ চেষ্টার পর বনকর্মীরা সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়ার পর সাপটির স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তা সম্পূর্ণ সুস্থ থাকায় পরে তাকে নিরাপদ স্থানে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

Post Comment