নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পৃথক পৃথক ৪টি পথ দুর্ঘটনায় আহত এক মহিলা সহ ৫ জন । ঝালদা থানার তুলিনের মাড়ু মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় সাইকেল আরোহী আশুতোষ মাহাত। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে,টামনা থানার মাগুড়িয়া এলাকায় । রাস্তা পারাপারের সময় স্কুটির ধাক্কায় আহত হয় এক মহিলা। তাঁর নাম রীনা মাহাত। বাড়ি মাগুড়িয়া গ্রামেই। পুলিশ তাঁকে দ্রুত উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।
তৃতীয় ঘটনাটি ঘটে ,বলরামপুর থানার শালবনি বারের কাছে। একটি বাইক আরোহী সাইকেল আরোহীরকে ধাক্কা মারে। আহত হয় দু’জনেই। তবে বাইক আরোহীর জখম গুরুতর। পুলিশ তাদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
অপর দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া – বলরামপুর ১৮ নং জাতীয় সড়কের উপর কাঁসাই ব্রীজের কাছে। দুটি গাড়ির ধাক্কায় আহত হয় ১ জন। সব ঘটনায় দুর্ঘটনাগ্রস্থ গাড়ি গুলোকে আটক করেছে পুলিশ।









Post Comment