নিজস্ব প্রতিনিধি, আড়শা:
অবৈধ চোলাই মদ বিক্রি রুখতে অভিযান চালাল আবগারি দফতর। বৃহস্পতিবার বলরামপুর আবগারি সার্কেল ও সদর সার্কেল, দুর্গাপুর আবগারি ডিভিশনের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয় আড়শা থানার কাঁটাডি, রাজপতি, নালাকোচা, চাটুহাঁসা, কলাবনি, নুনিয়া, তানাসি, তিলাইটাঁড়— সহ ৯টি এলাকায়। অভিযানে চারটি বাজেয়াপ্তকরণ মামলা করা হয়েছে।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযানে প্রায় ২০০ লিটার দেশি মদ এবং প্রায় ৫,২০০ লিটার ফারমেন্টেড ওয়াশ নষ্ট করার পাশাপাশি মদ তৈরির কাজে ব্যবহৃত ১২টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি ও ৮টি ড্রাম বাজেয়াপ্ত করা হয়েছে।
আবগারি দফতরের এক আধিকারিক জানান, অবৈধ মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত চলবে।










Post Comment