insta logo
Loading ...
×

টোটো এবং বাইকের সংঘর্ষে আহত ২

টোটো এবং বাইকের সংঘর্ষে আহত ২

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর:

টোটো ও বাইকের ধাক্কায় আহত ২ জন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বলরামপুর থানার বনবাধা গ্রাম এলাকায় বলরামপুর-বরাবাজার রাজ্য সড়কের উপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি টোটো বলরামপুর দিক থেকে বরাবাজারের দিকে যাওয়ার সময় সেটির সামনে হঠাৎ সামনে এক সাইকেল আরোহী চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক বরাবাজার থানার বিলাবাঁধা গ্রামের আশিস কৈবর্ত(৩৫) ও টোটো চালক বলরামপুর থানার ছোটগাদো গ্রামের মুরলী কুমার (৩২)। পুলিশ এবং স্থানীয় লোকজনের তৎপরতায় আহতদের নিয়ে আসা হয় বলরামপুর বাঁশগড় হাসপাতালে।প্রাথমিক চিকিৎসার পর টোটো চালককে ছেড়ে দেওয়া হলেও রেফার করা হয়েছে বাইক চালককে।
টোটোটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ।

Post Comment