নিজস্ব প্রতিনিধি, বলরামপুর : সর্বভারতীয় সাঁওতালি লেখক সমিতির উদ্যোগে ১৯তম রাজ্য কবি সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হলো বলরামপুরে। ফুলচাঁদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এই সম্মেলন হয়। মঙ্গলবার ওই স্কুল থেকে বলরামপুর গোশালা রোড পর্যন্ত বাজার পরিক্রমা করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আজ বুধবার এই সম্মেলনের শেষ দিন। সম্মেলনে একাধিক স্টলে থাকা সাঁওতালি কবি-সাহিত্যিকদের বই সংগ্রহ করতে ও পড়তেও লক্ষ্য করা যায়।
সর্বভারতীয় সাঁওতালি লেখক সংঘের পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সম্পাদক দ্বিজপদ হাঁসদা জানান, সাঁওতালি কবি-সাহিত্যিকদের উৎসাহিত করতেই এই সম্মেলন। কবি- সাহিত্যিকদের উৎসাহের জন্য তাদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে কবি-সাহিত্যিক ছাড়াও সাঁওতালি রাজনৈতিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই সভায় ছিলেন পদ্মশ্রী প্রাপক কবি- সাহিত্যিক, ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালিপদ সরেন, বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন ও ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় হাঁসদা মারান্ডি ও পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম। এছাড়া ছিলেন সর্বভারতীয় সাঁওতাল লেখক সমিতির সভাপতি টিসি বাস্কে ও সাধারণ সম্পাদক দ্বিজপতি হাঁসদা প্রমুখ।
১৯তম রাজ্য সাঁওতালি কবি-সাহিত্যিক সম্মেলন বলরামপুরে
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.










Post Comment