নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
স্বাধীনতা আন্দোলনের প্রেরণার গান ‘বন্দেমাতরম’ সৃষ্টির ১৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে পুরুলিয়া জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত হলো এক বর্ণাঢ্য তিরঙ্গা পদযাত্রা। শুক্রবার পুরুলিয়া শহরের রথতলা মোড় থেকে শুরু হয় পদযাত্রাটি। পোস্ট অফিস মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। হাতে জাতীয় পতাকা, আর আবহে “বন্দেমাতরম” সঙ্গীত বাজতে বাজতে দেশপ্রেমের আবহে ভরে ওঠে গোটা শহর।
এই পদযাত্রায় অংশ নেন বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা। অংশগ্রহণকারীরা জানান, মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পদযাত্রা শেষে পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সভা ও রাষ্ট্রীয় সংগীত পরিবেশন।
ওবিসি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক, সুভাষ মাহাতো বলেন, “বন্দেমাতরম কেবল একটি গান নয়, এটি আমাদের স্বাধীনতার আত্মা। আজকের এই পদযাত্রা তরুণ প্রজন্মকে সেই দেশপ্রেম ও ত্যাগের চেতনাকে স্মরণ করিয়ে দেবে।”











Post Comment