insta logo
Loading ...
×

এসআইআর শুনানির হয়রানির অভিযোগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ১২ আদিবাসী পরিবারের

এসআইআর শুনানির হয়রানির অভিযোগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ১২ আদিবাসী পরিবারের

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

এসআইআর শুনানিতে লাগাতার হয়রানির অভিযোগ তুলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল মানবাজারের ১২টি আদিবাসী পরিবার। রবিবার সন্ধ্যায় মানভাজার ১ নম্বর ব্লকের জিতুজুড়িতে এক যোগদান অনুষ্ঠানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা আদিবাসী নেতা গুরুপদ টুডু।
দলবদল করা পরিবারগুলি মানবাজার ১ ব্লকের বারমেশ্যা–রামনগর গ্রাম পঞ্চায়েতের পাথরকাটা এ ও পাথরকাটা বি সংসদের বাসিন্দা। যোগদানকারী পরিবারগুলির অভিযোগ, আদিবাসী জনজাতি মূলবাসী হওয়া সত্ত্বেও নাগরিকত্ব প্রমাণের নামে নির্বাচন কমিশনের এসআইআর শুনানিতে তাঁদের প্রচুর হয়রানির মুখে পড়তে হয়েছে। সেই অভিজ্ঞতার পর বিজেপির প্রতি আস্থা হারিয়েই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের দাবি।
স্থানীয় সূত্রের খবর, মানবাজার এলাকায় এসআইআর শুনানিকে ঘিরে আগেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। বাসিন্দাদের দাবি, অতীতে এই আতঙ্কের আবহে আদিবাসী যুবক ও পাড়া ব্লকের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাও সামনে এসেছিল। এই পরিস্থিতিতে আদিবাসী পরিবারগুলির দলবদল রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Post Comment