নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে পাকা রাস্তার কাজের সূচনা হল নিতুড়িয়ায়। বৃহস্পতিবার নিতুড়িয়া ব্লকের দীঘা গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই রাস্তার কাজের সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের
সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ১কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে বেলডাঙা হাসপাতাল থেকে ইনানপুর মাঝি পাড়া হয়ে গোয়ালডিহ, বীরবান্দিহ, বিনুদিহ গ্রাম, বরতোরিয়া গ্রাম থেকে বনরা গ্রাম পর্যন্ত রাস্তাটি পাকা করা হবে। এদিন সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “এই রাস্তার কাজে যাতে কোনো রকম গাফিলতি না হয় , এলাকার জনপ্রতিনিধিরা তা নজরে রাখবেন। কাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে দ্রুত এই কাজ শেষ করতে বলা হয়েছে।










Post Comment