insta logo
Loading ...
×

৪৮ ঘন্টা পার, খোঁজ নেইআড়শার সেই কুকুরের

৪৮ ঘন্টা পার, খোঁজ নেইআড়শার সেই কুকুরের

দেবীলাল মাহাতো, পুরুলিয়া :

কুকুরের আতঙ্ক বেড়েই চলেছে পুরুলিয়ার আড়শায়। পার হয়ে গিয়েছে ৪৮ ঘণ্টার বেশি সময়। কিন্তু সেই কুকুরের কোন খোঁজ নেই। ওই কুকুরকে ঘিরে একেবারে ত্রস্ত এলাকার মানুষজন। গত মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন ঘন্টায় এক সঙ্গে ২২ জনকে কামড় বসিয়েছেl একই সঙ্গে একাধিক গবাদি পশুকেও কামড়েছে ওই কুকুরটি। এই কুকুরকে কিভাবে উদ্ধার করে পদক্ষেপ নেওয়া যায় তা বুঝে উঠতে পারছে না স্থানীয় প্রশাসন। কারণ স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের এই বিষয়ে কোন পরিকাঠামো নেই। বনদপ্তর জানিয়েছে, তারা বন্যপ্রাণ ছাড়া কোন গৃহপালিত প্রাণী বা রাস্তায় ঘুরে বেড়ানো প্রাণীকে উদ্ধার করার বিষয় আওতাধীন নয়। তবে শুধু আড়শা নয়। পুরুলিয়াতেও পথপুকুরের সংখ্যা বাড়ছে। সেই পথ কুকুরের মধ্যে কোন সারমেয় পাগল হয়ে গেলে তাকে পিটিয়ে মারার ঘটনাও ঘটে।

প্রজননে কোন নিয়ন্ত্রণ না থাকায় ব্যাপক হারে সারমেয় বাড়ছে এই জেলায়। আড়শায় ওই কুকুরের কোন হদিস না মিললেও এখনও ওই এলাকার বাসিন্দারা ঘর থেকে রাস্তায় বার হলে লাঠি নিয়ে বেরোচ্ছেন। আড়শা এলাকার বাসিন্দা তথা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জেলা সভাপতি উজ্জল কুমার বলেন, “ওই কুকুরটির খোঁজ না পাওয়াতেই আতঙ্কত এলাকার মানুষজন। এদিকে ব্লক প্রশাসনের নির্দেশে আড়শা পঞ্চায়েত ওই কুকুর থেকে বাঁচতে মানুষজনকে সচেতন করছে। কারণ ওই কুকুরটি দৌড়ে এসে যেমন হামলা চালাচ্ছে। তেমন স্বাভাবিকভাবে রাস্তায় চলতে চলতেও কামড় বসিয়ে দিচ্ছে। তাই কুকুরের আতঙ্কে
দিন কাটছে ওই এলাকার।

Post Comment