insta logo
Loading ...
×

হঠাৎ সাইরেন ব্যাংকে! কী হয়ে গেল কো অপারেটিভ ব্যাংকে?

হঠাৎ সাইরেন ব্যাংকে! কী হয়ে গেল কো অপারেটিভ ব্যাংকে?

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

হঠাৎ বেজে উঠল সাইরেন। সোমবার রাতে পুরুলিয়া শহরের কো-অপারেটিভ ব্যাংকের সামনে মুহূর্তে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। সাইরেন বাজতেই ভিড় জমে যায় আশপাশে। কেউ ভেবে বসেন, বুঝি বড়সড় চুরি বা দুষ্কৃতী হানার ঘটনা ঘটল। এলাকায় শুরু হয় হুড়োহুড়ি।

খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। পৌঁছে যান ব্যাংকের কর্মীরাও। পুরুলিয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের ইভনিং শাখার ম্যানেজার সুজিত কুমার দাস বলেন, “আতঙ্কের কোনও কারণ নেই। ব্যাংকের অ্যালার্ম সিস্টেমের তারে শর্ট সার্কিট হওয়ার জেরেই ওই শব্দ।”

সাইরেন বাজার সময় কাছেই ছিলেন ব্যাংকের প্রাক্তন এস ও দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও। তিনি বলেন,” আমার আছে স্টাফদের নং ছিলই। আমি তাঁদের ফোন করি।” খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুরুলিয়ার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস। তিনি বলেন, ” যেভাবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে তা প্রশংসার যোগ্য।”

ব্যাংক সূত্রে জানা গেছে, মেরামতির কাজ শুরু হয়েছে। তবে রাতের শহরে হঠাৎ সাইরেন বেজে ওঠায় আতঙ্কিত পুরুলিয়াবাসী এখনও ঘটনার রেশ টের পাচ্ছেন।

Post Comment