insta logo
Loading ...
×

স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিমানবাজারের রেনেসাঁ বিদ্যাপীঠে

স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিমানবাজারের রেনেসাঁ বিদ্যাপীঠে

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:


স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানবাজার রেনেসাঁ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হল এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির। মানবাজার রুরাল হেল্থ অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও হিমোগ্লোবিন পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছিল।

শতাধিক ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে কর্মসূচিটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা নিয়মিতভাবে এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে থাকেন। বিদ্যালয় কর্তৃপক্ষও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও এই ধরনের কর্মসূচি গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে প্রাথমিক ধারণা ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা মনে করছেন উপস্থিত অনেকেই।

Post Comment