insta logo
Loading ...
×

স্ত্রীকে কুপিয়ে খুন। যাবজ্জীবন স্বামীর

স্ত্রীকে কুপিয়ে খুন। যাবজ্জীবন স্বামীর

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

মেয়ে করেছিল ভিন সম্প্রদায়ে বিয়ে। রাগে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অপরাধে দোষী সাব্যস্ত হয়ে স্বামীর যাবজ্জীবন। যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন পুরুলিয়া জেলা আদালতের থার্ড কোর্টের বিচারক সৌমেন সরকার।

পুরুলিয়া জেলা আদালতের আইনজীবি সুবোধ কুমার চ্যাটার্জী জানান, ঘটনাটি ঘটেছিল গত ২০শে এপ্রিল ২০২০। এদিন সকাল সাতটা নাগাদ বলরামপুর থানার কদমডি গ্রামে মণীন্দ্র সিং সর্দার তার স্ত্রী জানকী সিং সর্দারকে লাঠি দিয়ে পিটিয়ে এবং পরে কুড়ুল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করে।
ঘটনার খবর পেয়ে মনীন্দ্র সিং সর্দারের বাড়ি থেকে তার স্ত্রী জানকীর দেহটি উদ্ধার করে বলরামপুর থানার পুলিশ। থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতা জানকী সিং সর্দারের ভাই অমর সিং সর্দার।

সেই মামলাতেই বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতে স্ত্রীকে খুন করার অপরাধে দোষী সাব্যস্ত করে মণীন্দ্র সিং সর্দারকে ১০ হাজার টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

Post Comment