insta logo
Loading ...
×

সাপের ছোবলে মৃত্যু বান্দোয়ানে, মৃত মহিলা চাষের জমিতে কাজ করছিলেন

সাপের ছোবলে মৃত্যু বান্দোয়ানে, মৃত মহিলা চাষের জমিতে কাজ করছিলেন

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

চাষের জমিতেই লুকিয়ে ছিল মৃত্যুর ফণা। কাজ করতে করতে হঠাৎই বিষধর সাপের ছোবলে প্রাণ গেল এক মহিলার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে, পুরুলিয়ার বান্দোয়ান থানার কেশরা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সদেশী কিস্কু (৫০)। এদিন নিজের চাষের জমিতে কাজ করছিলেন সদেশীদেবী। সেই সময় আচমকা একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Post Comment