insta logo
Loading ...
×

সা*ইবার প্র*তারণা,ব্যাংক থেকে উধাও লক্ষাধিক

সা*ইবার প্র*তারণা,ব্যাংক থেকে উধাও লক্ষাধিক

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

আবার সাইবার প্রতারণার শিকার হলেন এক সাধারণ মানুষ। অভিযোগ, স্থানীয় রাঙাডি গ্রামের বাসিন্দা জিতেন্দ্রনাথ কুমারের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল মোট ১ লক্ষ ৩৮ হাজার টাকা।

জিতেন্দ্রবাবু পুলিশকে জানিয়েছেন, ৩১ আগস্ট তাঁর মোবাইলে একটি ফোন আসে। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে জানান, তাঁর ইউনো অ্যাপ আপডেট করতে হবে। প্রতারকের নির্দেশ মতো কাজ করতে গিয়েই হ্যাং হয়ে যায় অ্যাপ। পরে তিনি দেখেন, তাঁর তিনটি অ্যাকাউন্ট থেকেই একাধিক লেনদেনের মাধ্যমে টাকা তুলে নেওয়া হয়েছে।

বুধবার বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জিতেন্দ্রবাবু। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ব্যাংকগুলির সঙ্গেও যোগাযোগ করে টাকার গতিপ্রকৃতি খোঁজার চেষ্টা চলছে।

Post Comment