নিজস্ব প্রতিনিধি, হুড়া:
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই বাইক আরোহীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়া – বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কের পুরুলিয়ার হুড়া থানার পড়াশ্যা মোড়ের কাছে। মৃতদের নাম কৌশিক কর্মকার (২৪) এবং প্রসেনজিৎ মাহাত(২০)।
কৌশিকের বাড়ি হুড়ার মতিপুর এবং প্রসেনজিৎ-র বাড়ি কাশিপুর থানার মেকাদহ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকাল নাগাদ বাঁকুড়ার দিকে মোটরবাইকে যাচ্ছিল ওই দুই বন্ধু। পড়াশ্যা মোড়ের কাছে একটি বাঁকে উল্টোদিক থেকে আসা একটি লরি ওই বাইক সহ দুই যুবককে একেবারে পিষে দেয়। হুড়া থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যান হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে জানান। এই ঘটনার পরে চালক পালিয়ে যান।ঘাতক লরি ও দুর্ঘটনগ্রস্থ মোটর বাইকটিকে আটক করেছে হুড়া থানার পুলিশ।











Post Comment