insta logo
Loading ...
×

রাজ্য দাবা প্রতিযোগিতায় নজর কাড়ছে পুরুলিয়ার তিন দাবাড়ু

রাজ্য দাবা প্রতিযোগিতায় নজর কাড়ছে পুরুলিয়ার তিন দাবাড়ু

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

দাবার বোর্ডে নিশব্দে চলেছে চাল-আর পালটা চালের লড়াই। আর সেই লড়াইয়ে রাজ্যের অন্যান্য জেলার প্রতিভাদের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে ময়দানে নেমেছে পুরুলিয়ার তিন ক্ষুদে দাবাড়ু।

অল ইন্ডিয়া চেস ফেডারেশন ও সারা বাংলা দাবা সংস্থার তত্ত্বাবধানে, উত্তর ২৪ পরগনা জেলা দাবা সংস্থার আয়োজনে রবিবার থেকে শুরু হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট অনূর্ধ্ব ১৩ বছর বালক ও বালিকাদের ফিডে রেটেড চ্যাম্পিয়নশিপ ২০২৫’। একইসঙ্গে চলছে জাতীয় অনূর্ধ্ব ১৩ দাবা চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্যস্তরীয় বাছাই পর্বও।

এই রাজ্যস্তরীয় মঞ্চে পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের হয়ে অংশ নিচ্ছে তিন জন প্রতিভাবান দাবাড়ু—বালক বিভাগে দীপ্র মন্ডল ও অহন কুন্ডু এবং বালিকা বিভাগে শ্রীদাত্রী কুন্ডু।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তবে পুরুলিয়ার এই তিন খেলোয়াড়ের উপস্থিতি শুধু জেলার নয়, গোটা জঙ্গলমহলের দাবার ভবিষ্যতের জন্যও এক আশার আলো।

সংস্থার পক্ষ থেকে প্রতিটি অংশগ্রহণকারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের প্রত্যাশা, সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যের গর্ব হয়ে উঠবে এরা।

Post Comment