insta logo
Loading ...
×

মাছ ধরতে গিয়ে এ কী কাণ্ড আড়শায়!

মাছ ধরতে গিয়ে এ কী কাণ্ড আড়শায়!

নিজস্ব প্রতিনিধি, আড়শা :

কেউ শখে মাছ ধরেন, কারো আবার পেশা হলো মাছ ধরা। কিন্তু এবার প্রতিযোগিতার মোডে মাছ ধরার আয়োজন। একদিনের মাছ ধরার প্রতিযোগিতা হল আড়শা ব্লকের তুম্বা গ্রামে। রবিবার তুম্বা গ্রামের মহাবাঁধে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাছ ধরা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মৎস্য শিকারী রসিকজনেরা। উদ্যোক্তাদের মধ্যে সুবল লায়েক বলেন, “এই বছর এখানে প্রথম মাছ ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রুই, কাতলা বিভিন্ন সাইজের মাছ ছিপে উঠে এসেছে।” এদিন প্রতিযোগিতা দেখতে ভীড় জমান প্রচুর মানুষ।

Post Comment