insta logo
Loading ...
×

মমতার জন্মদিনে জয় উপহার

মমতার জন্মদিনে জয় উপহার

নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি : “দিদির জন্মদিনে পর্যুদস্ত বাম রাম জোট৷ ৫-১ ফলে জিতল তৃণমূল। এই জয় দিদির জন্মদিনে বাঘমুণ্ডিবাসীর উপহার।” বলছেন বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো।
প্রসঙ্গ বাঘমুন্ডি ব্লকের ভূরসু-কড়েং সমবায় সমিতির নির্বাচন। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ৫-১ ভোটে জয়ী হয়ে দখল নিলেন সমবায় সমিতির।
বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, “তুন্তুড়ি-সুইসা সমবায় নির্বাচনের মতো বাম রাম জোট করে আমাদের আটকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু মানুষ যে আমাদের পাশে,তা জোট করতে গিয়ে ওরা ভুলে যায়। ১ টি আসনে নমিনেশন করতে দেরি হওয়ায় আমাদের ক্যান্ডিডেট দেওয়া যায়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই আসনে ওরা জয়ী হয়। বাকি পাঁচটিতেই আমরা জিতেছি। “

Post Comment