নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সোমবার জেলায় ভালই বৃষ্টি হল। গড় বৃষ্টিপাত দাঁড়াল ১৫.৪২ মিলিমিটার। তবে এলাকা ভেদে পার্থক্য ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি ভিজেছে পাড়া—৬৫.২ মিলিমিটার। তার পরে জয়পুরে ২৭.৬ মিলিমিটার, হুড়ায় ২৬.২ মিলিমিটার, কাশিপুরে ২১.৪ মিলিমিটার, পুঞ্চায় ২০ মিলিমিটার ও নিতুড়িয়াতে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
ঝালদা (১০.২ মিমি), সাঁতুড়ি (৫.৮ মিমি) ও হাতোয়াড়া (৪.৬ মিমি)-তে হালকা বৃষ্টি হলেও মানবাজার, বলরামপুর ও বরাবাজারে একফোঁটাও বৃষ্টি হয়নি।
এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। ফলে টানা বৃষ্টির দৌলতে ভ্যাপসা গরম কিছুটা কমলেও আর্দ্রতার জেরে গুমোট ভাব বজায় রইল। ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।










Post Comment