insta logo
Loading ...
×

ব্লাড ব্যাঙ্কে আচমকা প্রিন্সিপাল

ব্লাড ব্যাঙ্কে আচমকা প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

চলছে ফেক রিকুইজিশন চক্র। ভুয়ো রিকুইজিশন দিয়ে রক্ত সংগ্রহের অভিযোগ উঠছিল পুরুলিয়া সদর হাসপাতাল ঘিরে। সেই অভিযোগ যাচাই করতে
পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে আচমকা পরিদর্শনে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সব্যসাচী দাস।

গ্রীষ্মের দাবদাহে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে চলছে রক্ত সংকট। রক্তের মজুত দেখতে মঙ্গলবার দুপুরে আচমকা পরিদর্শনে এসে তিনি ব্লাড ব্যাংকের কর্মচারীদের সঙ্গে কথা বলেন। জানতে চান কত পরিমাণে রক্ত মজুত রয়েছে। যে ফেক রিকুইজিশন চক্র চলছে হাসপাতাল ঘিরে বলে অভিযোগ উঠেছিল, সেই বিষয়েও তিনি কথা বলেন।

Post Comment