insta logo
Loading ...
×

বেগুনকোদরে বাস থেকে ব্যাটারি চুরির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

বেগুনকোদরে বাস থেকে ব্যাটারি চুরির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

পার্কিং করে রাখা একটি বাস থেকে ব্যাটারি চুরির ঘটনায় দ্রুত পর্দা ফাঁস করল কোটশিলা থানার পুলিশ। পুরুলিয়ার কোটশিলার বেগুনকোদরে
ঘটনার তদন্তে নেমে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশের সক্রিয় ভূমিকা আবারও নজর কাড়ল।
ধৃতের নাম অসিত কুমার। তার বাড়ি কোটশিলা থানার অন্তর্গত বড়তোলিয়া এলাকায়। বৃহস্পতিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজত পাঠান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার বেগুনকোদর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাস থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে। ঘটনার পরদিন সকালে বাসের মালিক সুরেশ গোপ—যিনি আড়শা থানার এলাকার বাসিন্দা—কোটশিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে কোটশিলা থানার পুলিশ।

Post Comment