insta logo
Loading ...
×

বেআইনি বালি বোঝাই ট্রাক্টর আটক জয়পুরে

বেআইনি বালি বোঝাই ট্রাক্টর আটক জয়পুরে

নিজস্ব প্রতিনিধি,জয়পুর:


রাতের অন্ধকারকে ঢাল করে দীর্ঘদিন ধরে জয়পুর থানার অন্তর্গত এলাকায় চলছিল অবৈধ বালি পাচার। তবে মঙ্গলবার রাতে পুলিশের তৎপরতায় বড়সড় ধাক্কা খেল সেই চক্র। ধবনী–হাতিমুড়ি গ্রামীণ রাস্তায় বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করে জয়পুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে আগাম খবর পেয়ে ওই এলাকায় টহল দেয় জয়পুর থানার পুলিশ। পুলিশি গাড়ি দেখতে পেয়েই ট্রাক্টরটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় চালক। ঘটনাস্থল থেকেই বালি বোঝাই ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় ট্রাক্টরের চালক ও মালিকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।

Post Comment