নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ঠাঁই পায়নি পুরুলিয়া। সেই খামতি যেন সুদে আসলে পুষিয়ে যাচ্ছে এবার। সিবিএসই বোর্ডের দ্বাদশ পরীক্ষায় দুর্দান্ত ফল করেছিল পুরুলিয়ার মেয়ে সৃজন মণ্ডল। এবার উচ্চমাধ্যমিকের সমতুল রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের বৃত্তিমূলক পাঠক্রমে
রাজ্যে প্রথম বাঘমুন্ডির বাসিন্দা বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৯৮ শতাংশ অর্থাৎ ৫০০-র মধ্যে ৪৯০ নম্বর। শনিবার স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পেয়ে যারপরনাই খুশি বিক্রমজিৎ।
বৃত্তিমূলক পাঠক্রমে কৃষি, গৃহ বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি
এবং বিজনেস অ্যান্ড কমার্স বিষয় রেখেছিল বিক্রমজিৎ। বিক্রমজিৎ কাশীপুরের সোনাথলি
কালাপাথর হাইস্কুলের ছাত্র। লেখাপড়া করতো ছাত্রাবাসে থেকে।
বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছে, “মুখ্যমন্ত্রীর অভিনন্দন বার্তা পেয়ে ভীষনই ভালো লাগছে।চাষাবাদ নিয়ে পড়বো বলেই এই বৃত্তিমূলক পাঠক্রম বিভাগে ভর্তি হয়েছিলাম । লক্ষ্য রয়েছে উচ্চশিক্ষায় কৃষি নিয়ে পড়বো।”
সোনাথলী কালাপাথর হাইস্কুলের প্রধান শিক্ষক নিমাইকৃষ্ণ মাহাতোর কথায়,
” বিক্রমজিৎ-এর সাফল্যে আমরা গর্বিত। ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”











Post Comment