insta logo
Loading ...
×

বালককে ছোবল, কী হলো তারপর?

বালককে ছোবল, কী হলো তারপর?

নিজস্ব প্রতিনিধি , কাশিপুর :

বিষধর সাপের ছোবলে প্রাণ গেল এক দশ বছরের বালকের। সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে পুরুলিয়ার কাশিপুর থানার মাজরামুড়া গ্রামে। মৃতের নাম সৌভিক টুডু। বাড়ি নিতুড়িয়া থানার আলকুশা গ্রামে। কয়েকদিন আগে মায়ের সঙ্গে মামাবাড়ি বেড়াতে এসেছিল সে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মামাবাড়ির মেঝেতে শুয়ে ঘুমিয়েছিল সৌভিক। পরদিন সকালে হঠাৎই বাড়ির একটি কোণ থেকে একটি বিষধর সাপ বেরিয়ে আসতে দেখা যায়। পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তারা তড়িঘড়ি ঘরে গিয়ে দেখে সৌভিক অচেতন অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে কল্লোলি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে কিশোরের।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ফুটফুটে বালক সৌভিকের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা।

কাশিপুর থানার পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিষধর সাপের ছোবলেই মৃত্যু হয়েছে সৌভিকের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Comment