নিজস্ব প্রতিনিধি , বান্দোয়ান :
ধানক্ষেতে কাজ করতে গিয়ে বান্দোয়ানে দুটি ছোট্ট কচ্ছপের সন্ধান মিলল । মঙ্গলবার কুঁচিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপ দু’টি উদ্ধার করেন।
তবে তার মধ্যে একটি কচ্ছপ ইতিমধ্যেই মৃত অবস্থায় পাওয়া যায়। বন কর্মীদের প্রাথমিক অনুমান, রাস্তা পার হওয়ার সময় কোনও গাড়ির চাকা চাপা পড়েই মারা গিয়েছে ছোট্ট ওই কচ্ছপটি। অন্যটি এখনো সুস্থ এবং সচল অবস্থায় রয়েছে। আপাতত সেটিকে বন বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ কচ্ছপটিকে যথাযথ চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে।






Post Comment