নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
বাইকের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের। মৃতের নাম অলু মাঝি (৭০)। বান্দোয়ান থানার চাঁদড়া গ্রামে তাঁর বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে বিয়ের বাড়ি থেকে হেঁটে বাড়ি ফেরার সময় চাঁদড়া মোড়ে একটি মোটর বাইক সজোরে তাকে ধাক্কা মারে। তিনি জখম হন। তাঁকে উদ্ধার করে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক মোটর বাইকটি আটক করেছে বান্দোয়ান থানার পুলিশ।











Post Comment