নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
এক প্রৌঢ়ের মোটর বাইকের ডিকি ভেঙে দেড় লক্ষাধিক টাকা চুরি যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মানবাজার এলাকায়।
মানবাজার মহকুমা সদরে বুধবার দুপুরে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে মানবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন চাঁদড়া গ্রামের বাসিন্দা মানিক চন্দ্র হাজরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিকবাবু তাঁর মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা তোলার পর সেই টাকা একটি ব্যাগে ভরে বাইকের ডিকিতে রাখেন। সঙ্গে আরও প্রায় চার হাজার টাকা ছিল। এরপর তিনি ব্যাঙ্কের পাশেই একটি মোবাইল ফোন সারাইয়ের দোকানে যান। দোকান থেকে কয়েক মিনিট পর বাইরে এসে দেখেন, তাঁর বাইকের ডিকি ভাঙা অবস্থায় রয়েছে এবং টাকার ব্যাগ উধাও।
মানিকবাবুর অভিযোগের ভিত্তিতে মানবাজার থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে।











Post Comment