insta logo
Loading ...
×

বলরামপুরে ভাই-র হাতেমূক-বধির বোন খুন, চাঞ্চল্য

বলরামপুরে ভাই-র হাতেমূক-বধির বোন খুন, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:


পারিবারিক অশান্তির জেরে বলরামপুর থানার অন্তর্গত রাঙাডি গ্রামে মর্মান্তিক ঘটনা। নিজের ভাইয়ের হাতেই প্রাণ হারালেন ৩২ বছরের মূক-বধির মহিলা জবা পাল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটতেই গোটা গ্রামে নেমে আসে শোক ও আতঙ্কের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়িতেই জবা পাল ও তার ভাই গৌরাঙ্গ পালের মধ্যে কোনও এক পারিবারিক বিষয় নিয়ে তীব্র বিবাদ শুরু হয়। অভিযোগ, উত্তেজনার বশে গৌরাঙ্গ প্রথমে লাথি-ঘুষি মারতে শুরু করে। পরে ঘরে থাকা একটি লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয় জবার উপর। গুরুতর জখম অবস্থায় তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।
পরিবার ও প্রতিবেশীরা তড়িঘড়ি জবাকে উদ্ধার করে বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বলরামপুর থানার আইসি অর্ণব গুহ-সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পুর এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত গৌরাঙ্গ পালকে আটক করে পরে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মৃতার বাবা দুখন পাল-সহ একাধিক স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ ও আঘাতের প্রকৃতি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া।

Post Comment