insta logo
Loading ...
×

বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বুধবার পুরুলিয়া জেলায় ছিটেফোঁটা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। জেলার ১৩টি আবহাওয়া কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে হুড়ায়— ১৪.৬ মি.মি। পুঞ্চায় হয়েছে ১২.২ মি.মি., বরাবাজারে ১১ মি.মি., পাড়ায় ১০.৬ মি.মি. এবং নিতুড়িয়ায় ৯.২ মি.মি। ঝালদা, জয়পুর, হাতোয়াড়া, বাঘমুণ্ডি, কাশীপুর ও সাঁতুড়িতেও ৪ থেকে ৭ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। মানবাজারে একফোঁটা বৃষ্টিও হয়নি।

সব মিলিয়ে বুধবার জেলার গড় বৃষ্টিপাত দাঁড়িয়েছে ৬.৯৪ মি.মি। তাপমাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল— সর্বোচ্চ ২৯.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

Post Comment