insta logo
Loading ...
×

ফের নিম্নচাপ, কবে থেকে বৃষ্টি?

ফের নিম্নচাপ, কবে থেকে বৃষ্টি?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বঙ্গোপসাগরে চলতি মৌসুমের ষষ্ঠ নিম্নচাপ তৈরি হতে চলেছে বুধবার। দেড় মাসে এই নিয়ে ষষ্ঠ নিম্নচাপ। আবহাওয়া দফতরের মতে, মৌসুমী অক্ষরেখা উত্তর ছেড়ে সরে এসেছে দক্ষিণে। বর্তমানে তা পাটনা থেকে বাঁকুড়া ও দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে আগামী কয়েক দিন পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের পরিমাণ (মিমি) :
হাতোয়াড়া – ৩৩.২, জয়পুর – ১.২, ঝালদা – ২৩.৭, বাঘমুণ্ডি – ৬.২, নিতুড়িয়া – ৪৩.০, পাড়া – ১২.৬। গড়ে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৯.২২ মিমি।

গতকাল জেলার তাপমাত্রা : সর্বোচ্চ ৩৩.০° সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.৫° সেলসিয়াস।

Post Comment