insta logo
Loading ...
×

ফুটবল খেলা দেখতে গিয়ে বাইক চুরি

ফুটবল খেলা দেখতে গিয়ে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

খেলার মাঠ থেকে মোটর বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিতুড়িয়ায়। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার একটি চুরির মামলা রুজু করেছে স্থানীয় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই থানার শ্যামপুর গ্রামের বাসিন্দা বৈদ্যনাথ বেসরা সোমবার দুপুরে হেড্ডি গ্রামের মাদ্রাসা স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন। বিকেলে খেলা শেষে বাড়ি ফেরার সময় তিনি দেখেন, মাঠের ধারে রাখা তাঁর মোটর বাইক আর নেই। চারপাশে অনেক খোঁজাখুঁজি করেও বাইকের হদিশ মেলেনি। এরপরই তিনি নিতুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Post Comment