নিজস্ব প্রতিনিধি ,মানবাজার:
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। মূলত সেই কারণে এই পুজোকে ফলহারিণী কালীপুজো বলা হয়। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া কালী সব অশুভ ফল হরণ করেন। হিন্দুমতে প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয়। ফলহারিণী কালীপুজো উপলক্ষ্যে মানবাজার নামোপাড়া চক্রবর্তী পরিবারের কালীমন্দির প্রাঙ্গণে দেখা গেল দর্শনার্থীর ভিড়।দেবীর আরাধনায় মেতে ওঠেন ভক্তরা।পরিবারের পক্ষ থেকে জানা যায়, ফলহারিণী কালীপুজো উপলক্ষ্যে বহু প্রাচীন কাল থেকেই হয়ে আসছে দেবীর আরাধনা। পাশাপাশি রীতিমেনে খিচুড়ি ভোগের আয়োজন করা হয় এদিন।











Post Comment