নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
পোস্টমর্টেম রিপোর্ট দিল চাঞ্চল্যকর তথ্য। আর তারপর স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো মানবাজার থানার পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় । পুলিশ জানিয়েছে ধৃত হারাধন শবরের বাড়ি মানবাজার থানার মাকড়কেন্দি গ্রামে। বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
জানা গিয়েছে,গত সোমবার রাতে মাকড়কেন্দি গ্রামে শশুর বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় অঞ্জনী শবরের(৩৮) দেহ উদ্ধার করে মানবাজার থানার পুলিশ। পরে তাকে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক ওই বধূকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনায় ঐদিনেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পর দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ঘটনার সময় শ্বশুর বাড়িতে শুধুমাত্র ওই দম্পতি ছিলেন। পাশের বাড়িতে ঘুমোচ্ছিল তাদের একমাত্র নাবালিকা কন্যা। বুধবার ময়নাতদন্তে রিপোর্ট হাতে পায় মানবাজার থানার পুলিশ। ওই রিপোর্টের চিকিৎসক জানিয়েছে, গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ফলে ওই রিপোর্টের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের মানবাজার থানার পুলিশ একটি স্বতঃপ্রণোদিত খুনের মামলা রুজু করে। তারপরেই মৃতার স্বামীকে গ্রেফতার করে পুলিশ।











Post Comment