insta logo
Loading ...
×

পাড়ায় শিক্ষকের যৌন লালসার শিকার এক নাবালক

পাড়ায় শিক্ষকের যৌন লালসার শিকার এক নাবালক

নিজস্ব প্রতিনিধি, পাড়া:

টিউশন পড়তে গিয়ে টিউশন শিক্ষকের বিকৃত যৌন লালসার শিকার এক নাবালক এক পড়ুয়া। নাবালককে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার হলেন গৃহ শিক্ষক। পুরুলিয়ার পাড়া থানার আনাড়াতে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনাটি। পুলিশ জানিয়েছে ধৃতের নাম রামপ্রকাশ ভট্টাচার্য্য।

পুলিশ সূত্রে জানা গেছে টিউশন পড়তে ওই গৃহশিক্ষকের কাছে যেতো ওই বালক। সোমবার দুপুরে বাড়িতে কেউ ছিল না। ফলে একাই ওই বালক টিউশন পড়ছিল বলে দাবি। অভিযোগ এই সুযোগে পড়ুয়ার যৌন নিগ্রহ করে ওই গৃহ শিক্ষক। বাড়ি ফিরে বাবাকে ঘটনা জানায় ওই বালক। এর পরেই থানায় লিখিত অভিযোগ জমা পড়ে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। পাশাপশি এদিন আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দী দেয় ৮ বছরের বালক।

Post Comment