নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
রেজিষ্ট্রি বিবাহের পরেও দাবি মতো পনের টাকা না দেওয়ায় শ্বশুর বাড়িতে ঢুকতে পারলেন না ঝালদা থানার এক তরুণী। ফলে শনিবার বধূ নির্যাতনের অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ওই তরুণী। ওই তরুণী পুলিশকে জানান ,গত ৪ জুলাই এক প্রতিবেশী যুবকের সাথে ঝাড়খণ্ডের বোকারোতে রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হয়। তারপর সেই যুবক তাকে বোকারো স্টেশনে ছেড়ে চলে যায়। ফলে ওই তরুণী সেখান থেকে বাপের বাড়ি ফিরে আসেন। তারপর স্বামীকে ফোন করলে তাকে জানানো হয় তিন লাখ টাকা নিয়ে এলেই তবেই সামাজিক ভাবে তাকে স্ত্রী হিসেবে স্বীকার করবেন। বাপের বাড়ির লোকজন এতো টাকা যোগাড় করতে না পারার কথা ওই যুবককে ফোন মারফত জানালে তাকে মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।











Post Comment