insta logo
Loading ...
×

পড়াতে গিয়ে বিপত্তি, চালা উড়ে জখম শিক্ষক

পড়াতে গিয়ে বিপত্তি, চালা উড়ে জখম শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিপত্তি বলরামপুরে। ঘরের চালা উড়ে গিয়ে আহত হলেন এক টিউশন শিক্ষক। সোমবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর ব্লকের বরুডি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় শিক্ষক মধু সিং পাতর নিজের বাড়িতে কয়েকজন ছাত্র-ছাত্রীকে পড়াচ্ছিলেন। আচমকা শুরু হয় ঝড় ও বৃষ্টিপাত। প্রবল হাওয়ায় মুহূর্তের মধ্যে ঘরের অ্যাসবেসটস চালা উপড়ে যায় এবং সেই ধাক্কায় গুরুতর আহত হন শিক্ষক।

চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ঝড়ের সময় উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে তারা অক্ষত আছে বলে জানা গেছে।

বরুডি সহ আশেপাশের এলাকাতেও হঠাৎ এই ঝড়বৃষ্টিতে বেশ কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

প্রাক-মৌসুমি এই দুর্যোগে সতর্কতা ও ঘরবাড়ির রক্ষণাবেক্ষণের গুরুত্ব নিয়ে ফের একবার ভাবাচ্ছে প্রশাসন ও সাধারণ মানুষকে। আহত শিক্ষকের দ্রুত আরোগ্য কামনা করছেন গ্রামবাসীরা।

Post Comment