নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
শহিদ নির্মল মাহাতোর প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার ঝালদা ব্লকের ১০টি অঞ্চল ও ঝালদা টাউনের ২টি দলকে নিয়ে একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তুলিন ইউনাইটেড ফুটবল গ্রাউন্ডে। সকাল থেকেই মাঠে ছিল উপচে পড়া দর্শকের ভিড়, উৎসবমুখর পরিবেশে মুখরিত ছিল গোটা প্রাঙ্গণ।
খেলা শুরুর আগে শহিদ নির্মল মাহাতোর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। অতিথিরা তাঁর ত্যাগ ও আদর্শের কথা স্মরণ করে প্রজন্মকে অনুপ্রাণিত করার বার্তা দেন। টুর্নামেন্টটির আয়োজন করে আজসু দলের পশ্চিমবঙ্গ শাখা।
রোমাঞ্চকর ফাইনালে তুলিন অঞ্চল দল ঝালদা দঁড়দা অঞ্চল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আয়োজকরা জানান, প্রতিটি অঞ্চলে আলাদাভাবে ‘অঞ্চল চ্যাম্পিয়ন ট্রফি’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যাতে স্থানীয় খেলাধুলা ও প্রতিভা বিকাশে নতুন গতি আসে।
খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ও দর্শকদের উচ্ছ্বাসে মাঠ সারাদিন ছিলো প্রাণবন্ত। আয়োজকরা আগামী বছর আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করার কথা ঘোষণা করেন।











Post Comment